নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাস (মৌলভিবাজার জ- ১১০১০০) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকাতে আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে থাকা ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকার লোকজন। তবে তাদের কারো পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর বাসটি উদ্ধারে অভিযান চলছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনউিজবডি.িকম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস খাদে: আহত ১৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক





