ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর ও শাসলাপিয়ালা গ্রামে অগ্নিকাণ্ডের পৃথক ঘটনা ঘটেছে। এতে  ২৪টি পরিবারের ৮০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
সোমবার রাত সাড়ে ১২টার ও ৮টা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও দমকল বাহিনীর স্টেশন অফিসার আজিজুল হক  জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে শাসলাপিয়ালা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই মধ্যেই ৮টি পরিবারের ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অপরদিকে রাত ৮টার দিকে ছাইয়ের গাদা থেকে আগুনের সূত্রপাত হয়ে রামপুর গ্রামের ১৮ পরিবারের ৫০টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ১৩ লাখ টাকার মালপত্রের ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঠাকুরগাঁও দমকল বাহিনীর কর্মীরা এ দু’টি স্থানে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রামপুর গ্রামের ক্ষতিগ্রস্ত আকিমত উদ্দিন ও তারিকুল জানান, সর্বস্ব হারিয়ে শিশু সন্তান নিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]