চলতি মাসের শেষে এক থেকে দুটি বজ্র ঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে চলতি মাসের মাঝামাঝি থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ  কেন্দ্র সূত্র এ তথ্য জানিয়েছে।
চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। প্রথমার্ধে দেশের নদনদী অববাহিকায় এবং অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। এছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুয়ায়ী, চলতি মাসে ঢাকা বিভাগে ২ থেকে ৪ দিন, চট্টগ্রাম বিভাগে ১ থেকে ২ দিন, সিলেট বিভাগে ২ থেকে ৪ দিন, রাজশাহী বিভাগে ২ থেকে ৩ দিন, রংপুর বিভাগে ১ থেকে ২ দিন, খুলনা বিভাগে ২ থেকে ৪ দিন এবং বরিশাল বিভাগে ২ থেকে ৪ দিন বৃষ্টিপাত হতে পারে।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]