গাজীপুরের টঙ্গীতে ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমাবার বিকাল আনুমানিক সাড়ে ৪টায় তুরাগ নদী সংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টঙ্গী মডেল থানার এসআই আব্দুল আজিজ জানান, সাদা কালো ডোরা কাটা চেকের গেঞ্জি ও কালো রঙের প্যান্ট পরিহিত যুবকের পেটে ছিদ্রসহ তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল।
তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]