'আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৪’তে সম্মতি প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি দশম জাতীয় সংসদের চলতি প্রথম অধিবেশনে জাতীয় সংসদ গৃহীত ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৪’-তে তাঁর সম্মতি জানিয়েছেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]