পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জেলার পটিয়া ও সীতাকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে।
পশ্চিম পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ের দিঘিরপাড় এলাকায় একটি ট্রাক ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার রূপকানিয়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে হাজী আহমদ হোসেন (৬৫) ও সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে ইমাম হোসেন।
অন্যদিকে নগরীর পাহাড়তলী এলাকায় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে একটি কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকের সহকারী রুবেল নিহত হয়েছেন।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার আফসার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক মামুন গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জেলার পটিয়া ও সীতাকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে। পশ্চিম পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের





