সেতুর পাশাপাশি সড়ক ব্যবহারের জন্যও টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সর্বনিম্ন ৫ টাকা থেকে এই টোল শুরু হবে। এতে সর্বোচ্চ এক হাজার টাকা টোল দিতে হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা নবম বৈঠকে ‘টোল নীতিমালা, ২০১৪’ অনুমোদন দেওয়া হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় জাতীয়, আঞ্চলিক ও জেলার সড়ক ব্যবহারের জন্য ১৩ ক্যাটাগরির যানবাহনের জন্য টোল দিতে হবে। টোলের এ অর্থ সড়ক উন্নয়ন তহবিলে যাবে। এ অর্থ দিয়ে সড়ক খাতের অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষনাবেক্ষণ করা হবে
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, টোল আদায় পদ্ধতি স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী করতে টোল নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
[b]ঢাকা,২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
আসছে সড়কের টোল
সেতুর পাশাপাশি সড়ক ব্যবহারের জন্যও টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সর্বনিম্ন ৫ টাকা থেকে এই টোল শুরু হবে। এতে সর্বোচ্চ এক হাজার টাকা টোল দিতে হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ





