[b]ঢাকা:[/b] দিন শেষে ভোটের সংখ্যা দেখে সবাই খুশি হবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
ধানমন্ডিতে আওয়ামীলীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন।
৭০ এর নির্বাচনের মতই এটি বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন। ভোটররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে জঙ্গীবাদের ও খালেদা-তারেকের বিরুদ্ধে মত দিচ্ছেন। আগামীকাল নতুন ভাবে যাত্রা শুরু করবে দেশ, মন্তব্য নানকে।





