ঠাণ্ডাজনিত রোগে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মন্ত্রীর ভর্তি হওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করেছে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় বারডেমের কার্ডিয়াক বিভাগে ভর্তি হন তিনি। তিনি ডা. আবদুর রশিদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফয়েজ আহমেদ টাইমনিউজবিডিকে জানান, দুই দিন আগ থেকে মন্ত্রী ঠাণ্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন। ঠাণ্ডার কারণে তার বুকে কফ জমে গেছে।
বুধবার বিকেলে ১০ম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় বারডেমে চেকআপ করাতে যান। এরপর চিকিৎসদের পরামর্শে হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি হন তিনি।
এদিকে তার আশু সুস্থতা কামনায় পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
[b]ঢাকা,  ২৯ জানুয়ারি(টাইমনিউজবিডি.কম)//জিই[/b]