লক্ষ্মীপুরে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত জেলের নাম মো. ইব্রাহিম (৬৫)বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কমলনগর উপজেলার মতিরহাটে মেঘনা নদী সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিমের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে। তিনি মতিরহাট এলকার ইসমাইল মাঝির নৌকার জেলে।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান বুধবার রাতে ইব্রাহিম নদী সংলগ্ন খালে নোঙর করা নৌকায় ঘুমাতে যান। সকালে খালের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ইব্রাহিমের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতে নৌকায় ওঠার সময় পা ফসকে পানিতে পড়ে মারা যান তিনি।
[b] ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে জেলের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত জেলের নাম মো. ইব্রাহিম (৬৫)বলে জানা যায়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কমলনগর উপজেলার মতিরহাটে মেঘনা নদী





