চতুর্থ উপজেলা নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আগামী সপ্তাহে দেশের ৪৭১ উপজেলার নির্বাচন কর্মকর্তাদের চিঠি দিবে নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ব্যাপক সহিংসতা ও ভোট জালিয়াতির বদনাম থেকে মুক্তি পেতেই এ পদক্ষেপ নিচ্ছে কমিশনা।
ইসি সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যদের হলফনামার তথ্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। আর এবার ৪৮৭টি উপজেলার মধ্যে ৬ দফায় ৪৭১টিতে নির্বাচন হয়েছে। এ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা (পুরুষ-মহিলা) হলফনামায় সম্পদের তথ্য গোপন রেখে রির্টান দাখিল করেছে বলে নির্বাচন কমিশনে শতাধিক আবেদন জমা পড়েছে। এ কারণে তাদের হলফনামায় দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তথ্য যাচাইয়ের পর যারা দোষি হবে তাদের মধ্যে কারাদণ্ডসহ আর্থিক জরিমানা করা হবে। আর যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ-মহিলা) নির্বাচিত হয়েছেন তাদের পদ বাতিলসহ কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হবে ।
সূত্র আরো জানায়, সদ্য সমাপ্ত বরিশাল সদর আসনের নির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আজাদ রহমান শাজাহানসহ নির্বাচন কমিশনে দেড় শতাধিক প্রার্থী হলফনামায় সঠিক তথ্য দেয়নি বলে অভিযোগ এসেছে। এ কারণে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,ব্যাপক সহিংসতা,ভোট জালিয়াতির মধ্যে সম্পন্ন হওয়া ৬ দফা উপজেলা নির্বাচনের বদনাম ডাকতে প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, ইসিতে এ পর্যন্ত দেড় শতাধিক প্রার্থী হলফনামায় সঠিক তথ্য দেয়নি বলে অভিযোগ এসেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা যারা দোষি সাবস্ত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সারাদেশের ৪৮৭টির মধ্যে ৪৭১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় ৯৮টি, দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি ১১৬টি, ১৫ মার্চ তৃতীয় দফায় ৮১টি, ২৩ মার্চ চতুর্থ দফায় ৯১টি, ৩০ মার্চ পঞ্চম দফায় ৭৩টি এবং ষষ্ঠ দফায় ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, এএম, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
হলফনামার তথ্য যাচাই করা হবে
চতুর্থ উপজেলা নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আগামী সপ্তাহে দেশের ৪৭১ উপজেলার নির্বাচন কর্মকর্তাদের চিঠি দিবে নির্বাচন কমিশন (ইসি)





