নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন, সব দলের চাপ উপক্ষো করে নির্বাচন কমিশন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্বাচন সুন্দরভাবে করতে পেরেছে। এটাই নির্বাচন কমিশনের সফলতা।
বুধবার রংপুরের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে চতুর্থ উপজেলা নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
“উপজেলা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ্য করে আবু হাফিজ বলেন, বাকি নির্বাচনও সুন্দরভাবে হবে। এসময় রংপুরে স্থগিত থাকা চারটি উপজেলা নির্বাচনেরও তফসিল শিগগির ঘোষণা করার কথা জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, “উপজেলা নির্বাচন করার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা থাকলেও নির্বাচন না করলে কী হবে তা আইনে বলা ছিল না। ফলে নির্বাচন না করলে আইন পরিবর্তন করতে হতো। এই কারণেই চতুর্থ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত করছে ইসি।”
রংপুর বিভাগীয় কমিশনার দিলওয়ার বখতের সভাপতিত্বে মতবিনিময় সভায় রংপুর অঞ্চলের নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
উপজেলা নির্বাচনে কমিশন সফল : আবু হাফিজ
নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন, সব দলের চাপ উপক্ষো করে নির্বাচন কমিশন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্বাচন সুন্দরভাবে করতে পেরেছে। এটাই নির্বাচন কমিশনের সফলতা।





