[b]মুন্সীগঞ্জ:[/b] মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার রেকর্ড গড়ে পরবর্তীতে চলতে শুরু করেছে ফেরি।
সোমবার দিবাগত রাত ৯ টা থেকে মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত এ নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এ দিন চলতি শীত মৌসুমে এ নৌরুটে ফেরি বন্ধের এটিই সর্বোচ্চ সময়।
বিআইডব্লিউটিসির সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) শেখর চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,সোমবার রাত ৯ টায় হঠাৎ ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে পদ্মা অববাহিকা। এতে এ নৌরুটে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। ওই সময় কুয়াশার কবলে মাঝ পদ্মায় ৫টি ফেরি শতাধিক যানবাহন নিয়ে নোঙরে থাকে।
শ্রেণীহীন
রেকর্ড গড়ে মাওয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু
মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার রেকর্ড গড়ে পরবর্তীতে চলতে শুরু করেছে ফেরি। সোমবার দিবাগত রাত ৯ টা থেকে মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত এ নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।





