ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পানিতে ডুবে মনা মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে শিশু মনা মিয়া বাড়ির উঠানের পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পুকুরে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজ করা হলেও পাওয়া যায়নি।
এরপর পুকুরের পানিতে সে ভেসে উঠলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা,২২,মার্চ,টাইমনিউজবিডি//জেইউ[/b]