নির্বাচনী সহিংসতায় আহত যশোরের চৌগাছায় সিংহঝুলি ইউনিয়ন যুবদলের সভাপতি মঈনুদ্দিন গত রাতে মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে তিনি যশোর শহরের একটি ক্লিনিকে মারা যান।
বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের দিন আওয়ামী লীগের ক্যাডাররা মঈনুদ্দিনের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা মঈনুদ্দিনকে ছুরিকাঘাত করে বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী জানান।
তিনি আরো বলেন, গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তিনি মারা যান।
চৌগাছা থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]যশোর,১মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
নির্বাচনী সহিংসতায় আহত যুবদল নেতা মঈনুদ্দিনের মৃত্যু
নির্বাচনী সহিংসতায় আহত যশোরের চৌগাছায় সিংহঝুলি ইউনিয়ন যুবদলের সভাপতি মঈনুদ্দিন গত রাতে মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে তিনি যশোর শহরের একটি ক্লিনিকে মারা যান। বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের দিন আওয়ামী লীগের ক্যাডাররা





