সাতক্ষীরায় পুলিশের গুলিতে ফারুক হোসেন (৪৭) নামে এক জামায়াত কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকায় এ ঘটনায় ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফারুক উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মাদার মোল্লার ছেলে।
দেবহাটা থানার ওসি কাজী জালালউদ্দিন জানান, আওয়ামী লীগ নেতা আবু রায়হান হত্যা, গাছ কাটা ও সহিংসতাসহ একাধিক মামলার আসামি ফারুক। এসব মামলায় বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
পরে ফারুককে নিয়ে পুলিশ বৃহস্পতিবার দেবহাটার সুশীলগাতিতে অভিযান চালায়। অভিযান চলাকালে ভোর চারটার দিকে ফারুককে ছাড়িয়ে নেওয়ার জন্য কয়েকজন দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে ৭/৮ টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশ আত্মরক্ষার্থে সেখানে ৬ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে এ সময় ফারুক গুলিবিদ্ধ হন বলে ওসি জানিয়েছেন।
তিনি আরো জানান, ফারুককে আহতাবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন ফারুক জানান, পুলিশ তাকে চোখ বেঁধে ওই স্থানে নিয়ে গিয়ে পায়ে গুলি করেছে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]