রেকর্ড গড়েছেন বাংলাদেশী মেয়ে জান্নাতুল মাওয়া রুমা।কলকাতা প্রেসক্লাব থেকে ঢাকা জাতীয় প্রেসক্লাবে প্রায় ৪৫০ কি.মি. রাস্তা গত ১১ ফেব্রুয়ারি ২০১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০১৪ দীর্ঘ নয় দিন পায়ে হেঁটে ঢাকা আসেন তিনি।
এর জন্য তিনি সরকারীভাবে স্বীকৃতির দাবি জানিয়েছেন।
রবিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রুমা।
সমগ্র এশিয়ার মধ্যে তিনিই প্রথম বাংলাদেশি যিনি আন্তর্জাতিক বর্ডার ক্রস করে পায়ে হেঁটে এই রেকর্ড গড়লেন।
রুমা জানান, বাংলাদেশে আমি একটি রেকর্ড গড়তে চেয়েছিলাম। যা নিয়ে দেশ গর্ব করতে পারে। তাই সময় উপযোগী পরিবেশ বান্ধব ইস্যু নিয়ে পায়ে হেঁটে আন্তর্জাতিক বর্ডার ক্রস করে এক দেশ থেকে আরেক দেশে আসার সিদ্ধান্ত নিলাম।
হাঁটার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, স্বাস্থ্যগত ভাবে পায়ে হাটাঁর উপকারিতা নিয়ে জন সচেতনতা সৃষ্টি লক্ষেই এই অভিযান। তাছাড়া যানজট আমাদের দেশের প্রধান একটি সমস্যা। যানজটে পরে প্রতিদিন আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। অথচ সবাই যদি নিয়মিত পায়ে হাটার অভ্যাস গড়ে তোলে তাহলে শারিরীক ভাবে যেমন সুস্থ্য থাকব। তেমনি আমাদের সময় ও অর্থ বাচবে।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রেকর্ড গড়লেন রুমা
রেকর্ড গড়েছেন বাংলাদেশী মেয়ে জান্নাতুল মাওয়া রুমা।কলকাতা প্রেসক্লাব থেকে ঢাকা জাতীয় প্রেসক্লাবে প্রায় ৪৫০ কি.মি. রাস্তা গত ১১ ফেব্রুয়ারি ২০১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০১৪ দীর্ঘ নয় দিন পায়ে হেঁটে ঢাকা আসেন তিনি।
ক্লাউড ও এআই ব্যবসায় রেকর্ড আয় মাইক্রোসফটের
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের আয় আবারও নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। এ নিয়ে টানা ১০ প্রান্তিকে আয়ের নতুন রেকর্ড করল প্রতিষ্ঠানটি।
বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত আছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে এক মাসে রাজধানী প্যারিস থেকে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘না খেয়ে দিন কাটে, দাম বাড়ে ধাপে ধাপে’ ২৫২ টাকা একলাফে বাড়িয়ে গ্যাসের নতুন রেকর্ড, দিশেহারা সাধারণ মানুষ
বিশেষ প্রতিবেদন: ১,৫৮৫ টাকা থেকে এক লাফেই ১,৮৩৭ টাকা! মাত্র ছয় মাসের ব্যবধানে পরপর পঞ্চমবারের মতো বাড়ানো হলো রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। সরকারি হিসাবে এক ধাক্কায় দাম বেড়েছে ২৫২ টাকা, তবে দেশের খুচরা বাজারে নির্ধারিত এই মূল্যের চেয়েও এক থেকে দুই শত টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার হাসপাতালগুলোতে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। একই সময়ে বিভাগে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের পর ভারতের বোলারদের দাপটে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
















