কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা।
সোমবার দিবাগত রাত ৮টার দিকে টেকনাফের নাফ নদীর ৩ ও ৪ নম্বর স্লুইচ গেটের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির নায়েব সুবেদার হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নাফ নদীর ৩ ও ৪ নম্বর স্লুইচ গেটের মধ্যবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় কয়েকজন ব্যক্তিকে সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।