চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার বিআরটিসি এলাকায় একটি হোটেলে জ্যোৎস্না বেগম (২২) নামে এক তরুণীকে তার কথিত বন্ধু জবাই করে ও কুপিয়ে হত্যা করেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভোর সাড়ে ৫টায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এসময় জাকির আহমেদ (২২) নামে কথিত বন্ধুকেও আটক করেছে পুলিশ।
কোতয়ালী থানার এস আই একরাম উল্লাহ জানান, রোববার গভীর রাত সাড়ে ৩টার দিকে জাকির ও জ্যোৎস্না নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বিআরটিসি এলাকার পূরবী গলিতে আল আরাফাত হোটেলের ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। ভোরের দিকে ওই কক্ষ থেকে চিৎকার এবং গোঙানির শব্দ আসতে থাকলে হোটেলের কর্মচারীরা দ্রুত সেখানে যান।
সেখানে গিয়ে তারা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় জ্যোৎস্না মেঝেতে পড়ে আছে। তাকে ধারালো ছোরা দিয়ে খুন করেছে জাকির। হোটেলের কর্মচারীরা দ্রুত কোতয়ালী থানায় খবর দেয়।
ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং ছোরাসহ জাকিরকে আটক করে থানায় নিয়ে যায়।
এস আই একরাম উল্লাহ বলেন, জাকির ও জ্যোৎস্না স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠলেও তারা আসলে দম্পতি নন। জাকির জ্যোৎস্নাকে জবাই করে, হাতে ও পায়ে ছুরিকাঘাত করে, শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে খুন করেছে। কেন এ ঘটনা সে ঘটিয়েছে তা জিজ্ঞাসাবাদ করলে বের হবে।
আটক জাকির কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ গ্রামের আকতার উদ্দিন ও ফাতেমা বেগমের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এস আই একরাম উল্লাহ জানান।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
হোটেল কক্ষে তরুণীকে জবাই
চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার বিআরটিসি এলাকায় একটি হোটেলে জ্যোৎস্না বেগম (২২) নামে এক তরুণীকে তার কথিত বন্ধু জবাই করে ও কুপিয়ে হত্যা করেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর সাড়ে ৫টায় পুলিশ গিয়ে





