আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাচনের পরে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ায় ভারত সন্তুষ্ট।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন সাক্ষাৎ করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী জানান, পঙ্কজ সরন তাকে বলেছেন, সংখ্যালঘু নির্যাতনের পরে সরকার যেসব ব্যবস্থা নিচ্ছে তাতে তারা শুধু সন্তুষ্টই নয়, পৃথিবীর কোনো দেশে এত দ্রুত ব্যবস্থা নেওয়া হয় না।
আনিসুল হক আরও বলেন, সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে সাবেক বিরোধীদলীয় নেতা যা বলছেন, তা ভিত্তিহীন। সুতরাং এ কথা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের শূন্যপদে শিগগিরই একজনকে নিয়োগ দেওয়া হবে।
এর আগে পঙ্কজ সরন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
ঢাকা,২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ/এআর
'সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ায় ভারত সন্তুষ্ট'
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাচনের পরে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ায় ভারত সন্তুষ্ট। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন সাক্ষাৎ করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
ভারতে শপিং মলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা
গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে ভারতের যে ভাবমূর্তি রয়েছে, তা যেন আরো একবার বড় ধরনের ধাক্কা খেল খোদ বাণিজ্যনগরী মুম্বাইয়ে। একটি পরিচিত শপিং মলের ভেতরে তৈরি করা নামাজের ঘর বা প্রেয়ার রুমকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং শেষ পর্যন্ত সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
















