গাজীপুর মহানগরের পূবাইল স্টেশনে নোয়াখালী থেকে ঢাকামুখী উপকূল এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়।
পূবাইল স্টেশনের স্টেশন মাস্টার মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূলীয় এক্সপ্রেসটি স্টেশনে থামানোর সময়  ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও স্টেশনের বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারে রেলওয়ের প্রকৌশল বিভাগ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]