পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কলেজ ছাত্রের নাম হাসান (২৮)।
বুধবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃত হাসান পটুয়াখালী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও সদর উপজেলার দক্ষিণ ধরান্দি গ্রামের মো. হাবিবুর রহমান চৌকিদারের ছেলে।
পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, হাসান গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, হাসানের নিকটাত্মীয়রা জানিয়েছেন মঙ্গলবার রাতে বাবা-মার সঙ্গে হাসানের বাকবিতণ্ডা হয়। এ কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন।
[b] পটুয়াখালী, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]