সাতক্ষীরার তালায় টেন্ডার বক্স ছিনাতাইয়ের চেষ্টাকালে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্নাফ হোসেন শিম্পুসহ দু’জনকে আটকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শ্ম্পিু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমানের ভাতিজা এবং অপরজন ছাত্রলীগের কর্মী খলিষখালী গ্রামের ফজলুর রহমান।
তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুর রহমান টাইম নিউজকে জানান, হাটবাজার ইজারা দেয়া সংক্রান্ত টেন্ডার ড্রপিংয়ের জন্য একটি টেন্ডার বক্স আজ মঙ্গলবার সকালে নির্বাহী কর্ম কর্তার অফিস থেকে তার পাটকেলঘাটাস্থ অফিসে পাঠানো হয়। বেলা এগারটার দিকে শিম্পুর নেতৃত্বে কয়েকজন যুবক টেন্ডার বক্সটিকে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় অফিসের লোকজন দিয়ে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতে তাদের  বিচার করা সম্ভব না হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে।
পাটকেলঘাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  
[b]সাতক্ষীরা,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]