কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের টাকা লুটের মূল পরিকল্পনাকারী সোহেলের মামা শ্বশুর সিরাজকে আটক করেছে র্যাব। শনিবার ভোরে ভৈরব রেল স্টেশন থেকে তাকে আটক করা হয় বলে র্যাবের দাবি।
এ ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার একে এম হাবীবুর রহমান জানান, সিরাজকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
২৬ জানুয়ারি দুপুরে কিশোরগঞ্জের রথখোলা এলাকায় সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পাশের ভবনের বাসিন্দা সোহেল সুড়ঙ্গ খুঁড়ে এই টাকা চুরি করেন।
এরপর ২৮ জানুয়ারি বিকালে রাজধানীর কদমতলীর শ্যামপুর বালুর মাঠের একটি বাসায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের রথখোলায় সোনালী ব্যাংক থেকে লুট হওয়া ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬০০ টাকাসহ ঘটনার প্রধান অভিযুক্ত হাবিব ওরফে সোহেল রানাকে গ্রেফতার করে র্যাব। এ সময় সোহেলকে আশ্রয় দেয়ায় তার সহযোগী ইদ্রিসকে আটক করা হয়। ব্যাংক থেকে টাকা লুট করার পর টাকা নিয়ে এসে সে ওই বাসায় অবস্থান করছিল। পূর্ব পরিকল্পণা অনুযায়ী ২ বছর ধরে সোহেল ব্যাংকে ডাকাতি করার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। এছাড়া টাকা লুটের মূল পরিকল্পনাকারী হিসেবে সিরাজের নাম বলে সোহেল।
ওই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ৮ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপকসহ কয়েকজনকে আটক করে পুলিশ।
[b]ঢাকা,২২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
সোনালী ব্যাংকের টাকা লুটের মূল পরিকল্পনাকারী আটক
কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের টাকা লুটের মূল পরিকল্পনাকারী সোহেলের মামা শ্বশুর সিরাজকে আটক করেছে র্যাব। শনিবার ভোরে ভৈরব রেল স্টেশন থেকে তাকে আটক করা হয় বলে র্যাবের দাবি।
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ
রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া তিন কর্মকর্তার মধ্যে দুজন এসেছেন বেসরকারি ব্যাংক থেকে। একই সঙ্গে সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খানের অপসারণের আদেশও বাতিল করা হয়েছে।
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটির দায়িত্বে থাকা কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সোনালী ব্যাংকের সব সেবা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে
কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রমের কারণে টানা দুই দিন বা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। এ সময়ে ব্যাংকটির নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও সেবায় সাময়িক বিঘ্ন ঘটবে। আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে ১৭ অক্টোবর (শনিবার) রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে।
বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজি ইউনিট–১-কে বিশেষ ব্যাংকিং সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণখেলাপি হওয়ায় প্রতিষ্ঠান দুটির ঋণসুবিধা নবায়ন, ঋণপত্র (এলসি) খোলা ও চলতি মূলধন পাওয়ার ক্ষেত্রে যে আইনি বাধা ছিল, তা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
টাকা মিলবে ১৩ আগস্টের পর মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়
মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের জুলাই ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সংশ্লিষ্ট চারটি ব্যাংকের কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়।
















