নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিচ্ছেন কাউন্সেলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ নিহত সাত পরিবারের সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা সাক্ষ্য প্রদান শুরু করেন। বহুল আলোচিত সাত অপহরণের পর হত্যার ঘটনা তদন্তের অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্যদের সাক্ষ্য নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, জেলা প্রশাসক মো. আনিসুর রহমান শুক্রবার রাতে জানিয়েছেন, নিহত ৭ জনের পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। তবে কেউ না এলে তাদের বাসায় গিয়ে কথা বলবেন তদন্ত কমিটির সদস্যরা।
এর আগে হাইকোর্টের নির্দেশে গঠিত ৭ সদস্য বিশিষ্ট প্রশাসনিক তদন্ত কমিটির সঙ্গে দেখা করতে শনিবার সকাল ১০টায় নিহতদের পরিবারের সদস্যদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে বলা হয়েছে।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]