মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একাধিক প্রার্থী হওয়ায় স্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ। আগামী ৩১ মার্চ এই উপজেলায় ভোট গ্রহণ হবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এমএ মুমিত আসুক, বিএনপির উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা কমিটির সদস্য আছাদ উদ্দিন এবং স্বতন্ত্র হিসেবে মোস্তফা কামাল।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একাংশের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কিশোর রায় চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির আমীর আবদুর রহমান, আনজুমানে আল-ইসলাহ্ সভাপতি আবদুস শহীদ এবং স্বতন্ত্র হিসেবে কবির উদ্দিন, সুরমান আহমদ চৌধুরী, সাহেদুল ইসলাম চৌধুরী ও রমাকান্ত গোয়ালা মনোনয়নপত্র দাখিল করেন।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক রঞ্জিতা শর্মা, বিএনপির উপজেলা কমিটির সদস্য হোসনে আরা বেগম ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম।
গত ২৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপজেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় চেয়ারম্যান পদে সমঝোতার মাধ্যমে বর্তমান উপজেলা চেয়ারম্যান এমএ মুমিত আসুক, ভাইস চেয়ারম্যান পদে গোপন ভোটের মাধ্যমে কিশোর রায় চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রঞ্জিতা শর্মাকে প্রার্থী নির্ধারণ করা হয়।
এর আগে ৬ ফেব্রুয়ারি বিএনপির বিশেষ সভায় নেতা-কর্মীদের মৌখিক সমর্থনে চেয়ারম্যান পদে উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন আহমদকে একক প্রার্থী করা হয়। সভায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থী নির্ধারণ করা হয়নি। তবে সভায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর আমীর আবদুর রহমানকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত হয়।
বিএনপি’র প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু জানান, জুড়ীতে দলকে তিনি সংগঠিত করেছেন। তাই তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তাকে একক প্রার্থী করেছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী আছাদ উদ্দিন বটল জানান, দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // ইএইচ[/b]
বিএনপিতে বিদ্রোহী প্রার্থী, স্বস্তিতে আওয়ামী লীগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একাধিক প্রার্থী হওয়ায় স্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ। আগামী ৩১ মার্চ এই উপজেলায় ভোট গ্রহণ হবে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
সাত দফা দাবি পূরণ না হলে এক দফার আন্দোলন: ডা. শফিকুর রহমান
১১ দলীয় ঐক্যের লংমার্চে হাজারো মানুষের অভ্যর্থনা ও দাবি আদায়ে পাশে থাকার অঙ্গীকার পেয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাত দফা দাবি বাস্তবায়ন না হলে তা এক দফার আন্দোলনে রূপ নেবে।
গোপালগঞ্জের পথসভায় সাত দফা দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে
‘আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় টোকা দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
















