[b]ঢাকা:[/b] সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ রোববার এক শোক বার্তায় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'দেশের
বিচার ব্যবস্থায় তাঁর অবদান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে
জাতির সংকটময় মুহুর্তে দৃঢ়চিত্তে সাহসী দায়িত্ব পালনের জন্য বিচারপতি হাবিবুর
রহমান অবিস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, বিচক্ষণ ও
দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব সর্বোপরি বাংলাদেশের একজন অভিভাবককে হারালো।'
বিচারপতি হাবিবুর রহমানের অবদান তুলে ধরে টিআইবি’র নির্বাহী পরিচালক আরো বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তাঁর সমর্থন ও অবদান টিআইবি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বাংলাদেশের আত্মপরিচয়ের অগ্রণী যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রসারে
অসামান্য অবদানের জন্য পুরো জাতি বিচারপতি হাবিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ
রাখবে। তাঁর অনুকরণীয় আদর্শ জাতিকে ভবিষ্যতে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা
যোগাবে বলে টিআইবি বিশ্বাস করে।





