[b]মুন্সীগঞ্জ:[/b] মাওয়া-কাওরাকান্দি নৌরুটের মাগুরখণ্ড এলাকায় মাঝ পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসি মেরিন অফিসার মো. শাহাজাহান জানান,সকাল ১১টার দিকে কুয়াশার কিছুটা কমে গেলে মাঝ পদ্মায় আটকে পড়া ফেরিগুলির মধ্যে রো রো ফেরি শাহ মাকদুম কাওরাকান্দি ঘাটের উদ্দেশে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা ফেরি কাকলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ফেরিতে দাঁড়িয়ে থাকা পাঁচ যাত্রী আহত হন।
পরে ১২টরি দিকে দুর্ঘটনা কবলিত ফেরি গন্তব্যে রওনা হয়। এছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষে ফেরি শাহ মাকদুম ও কাকলি ক্ষতিগ্রস্ত হয়।
শ্রেণীহীন
মাওয়ায় ২ ফেরির সংঘর্ষ: আহত ৫
মাওয়া-কাওরাকান্দি নৌরুটের মাগুরখণ্ড এলাকায় মাঝ পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।





