সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভারতে পাচারের প্রাক্কালে এ স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার সীমান্ত সংলগ্ন চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিজিবি-৩৮ সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন চান্দুড়িয়া বিওপির নায়েক সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গয়ড়া বাজার থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করে। চোরাকারবারীরা বিজিবির অভিযানের প্রস্তুতি টের পেয়ে শপিং ব্যাগ ভর্তি স্বর্ণ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় এক কেজি স্বর্ণ উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভারতে পাচারের প্রাক্কালে এ স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানা যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে





