লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার খালিপুল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের পরিচয় পা্ওয়া যায়নি।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ওসি মুঞ্জুরুল হক আকন্দ জানান, অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষে মর্গে পাঠানো হবে।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]