বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুরে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে আন্তঃনগর মহানগর প্রভাতীসহ ৪টি ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে।
আশুগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল ফারুক জানান, সকাল ১১টার দিকে আশুগঞ্জের আউটারের যাত্রাপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে তিনি জানান।
ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনের ষ্টেশন মাষ্টার অমৃত লাল সরকার জানান, বগি লাইনচ্যুত হবার কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে ঢাকা অভিমুখী উপকূল একপ্রেস ট্রেন, চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী, নরসিংদী ঢাকাগামী ট্রেন কসবায় এবং ভৈরব অভিমুখী বাল্লা লোকাল ট্রেন তালশহর রেলষ্টেশনে আটকা পড়েছে।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ
বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুরে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে আন্তঃনগর মহানগর প্রভাতীসহ ৪টি ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে





