চাঁদপুর-লাকসাম রেললাইনের হাজীগঞ্জ উপজেলার কংগাইশে ট্রেনে কাটা পড়ে জয়নব বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত জয়নব শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের শেখ বাড়ির আবদুর রহমানের স্ত্রী।রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জয়নব বেগম বোনের বাড়ি হাটিলা গ্রাম থেকে বাড়ি ফেরার পথে চাঁদপুরগামী ডেমু ট্রেনটি কংগাইশ রেল ব্রিজের উপর এলে  ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের পরিবার লাশ নিয়ে যায়।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]