[b]ঢাকা:[/b] বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সংগঠনটি।
শনিবার রাত ১২টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
এছাড়াও দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ,আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি।
সংগঠনের দপ্তর সম্পাদক শেখ রাসেল গণমাধ্যমকে এ তথ্য জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত,ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা,সাধারণ সম্পাদক ওমর শরীফসহ বিভিন্ন হল সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
শ্রেণীহীন
ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৬৬ বছর
ঢাকা: বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সংগঠনটি।





