[b]সাভার:[/b] শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি চলছে।
শ্রমিক ও পুলিশ জানায়,সাভারের জামগড়া এলাকার ওশাইন এন্ড ডিজাইন নামক কারখানার শ্রমিকদের ডিসেম্বর মাসের বকেয়া বেতনে গতকাল দেয়ার কথা ছিল। তা না পেয়ে শ্রমিকরা সড়কে নেমে আসে। শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ বার বার বেতন দেওয়ার কথা বলেও প্রতিশ্রুতি রক্ষা করছে না।
এ ব্যাপারে জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রেণীহীন
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি চলছে





