গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবৈধ গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার বেলা ১২টার দিকে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি স্কুলের পিছনে অবস্থিত গ্যাস লাইনে ওই আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. নুরুল ইসলাম টাইম নিউজকে বলেন, আগুন জ্বলছে, নিয়ন্ত্রণের কাজও চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূল সরবরাহ লাইন থেকে চোরাইপথে নিম্নমানের পাইপ দিয়ে লাইন নেয়ার কারণে প্রথমে ছিদ্রপথে গ্যাস বের হয়। পরে আগুনের মাত্রা বেড়ে গেলে আশপাশের দোকানপাটে আগুন লাগে।
[b]গাজীপুর, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
অবৈধ গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবৈধ গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১২টার দিকে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি স্কুলের পিছনে অবস্থিত গ্যাস লাইনে ওই আগুনের সূত্রপাত হয়। শ্রীপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. নুরুল





