ভোলা সদর উপজেলার ব্যাংকের হাটবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিজাম উদ্দিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক বশিরকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল পৌনে ১০টার দিকে ভোলা-ভেদুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম ভেদুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেলিমের ছেলে।
স্থানীয়রা জানান, সকালের দিকে ওই দুইজন মোটরসাইকেলে করে ভোলা থেকে ভেদুরিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক আসা একটি যাত্রীবাহী টেম্পুকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিজাম মারা যায়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ভোলা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভোলা সদর উপজেলার ব্যাংকের হাটবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিজাম উদ্দিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল





