রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলা জামায়াতের আমীর আব্দুল বারীর ছেলে মাহাদিকে (২৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম শওকতের পক্ষে কাজ করেন মাহাদি। অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেনের পক্ষে কাজ করেন স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে হাসিব।
শুক্রবার রাত ৮টার দিকে মাহাদি বাড়ি ফিরছিলেন। এ সময় হাসিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে।
[b]রাজবাড়ী,২২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজবাড়ী জামায়াত নেতার ছেলেকে কুপিয়েছে দুর্বৃত্তরা
রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলা জামায়াতের আমীর আব্দুল বারীর ছেলে মাহাদিকে (২৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লংমার্চ সফল করতে গোপালগঞ্জ প্রশাসনের সাথে জামায়াত নেতাদের বৈঠক
আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জামায়াত নেতাদের সঙ্গে আইডিইএ প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন, ইন্টারন্যাশনাল আইডিইএ-এর একটি প্রতিনিধি দল। সোমবার বিকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।
গোলাম পরওয়ারের সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা এবং দুই নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
















