[b]ঢাকা[/b]: রাজধানী মতিঝিলের দিলকুশায় একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ফোন অপারেটর নজরুল ইসলাম বলেন,বুধবার রাত সোয়া ৯ টার দিকে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে এ অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।