মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে বাটের ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
আহতরা হলেন- বজলুল করিম (৪৬) ও হাবিবুর রহমান (৪৮)। তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বাটের ইউনিয়নের রাবার বাগানের ঘরাছড়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ডাকাত বাবুলের মৃত্যু হয়।
পরে সেখান থেকে একটি একনালা বন্ধুক, তাজা গুলি, দুই রাউন্ড কারতুজ, দু’টি রামদা, দু’টি দা ও গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]মৌলভীবাজার, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
কুলাউড়ায় ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত নিহত
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। রোববার ভোর সাড়ে ৪টার দিকে বাটের ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে





