সারা দেশে অন্তত ৭৩টি ইউনিয়নে শূন্য চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের নির্বাচন পরিরচালনা বিভাগের একজন উপ-সচিব টাইম নিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসব ইউনিয়নে আগামী ৩১ তারিখের মধ্যে নির্বাচন করার জন্য সংশ্লিষ্ট জেলার নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে এসব ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম ইসি থেকে সরবরাহ করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেয়া হয়েছে।
শূন্য পদগুলোর নির্বাচনের জন্য ইতোমধ্যে কমিশন তালিকা তৈরি করেছে। তালিকা অনুযায়ী ৭৩টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, ৪৯ জন সাধারণ ওয়ার্ড সদস্য ও ৯ জন সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড সদস্য পদে নির্বাচন করা হবে।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জিইউ/ জিই
[/b]
শ্রেণীহীন
৩১ মার্চের মধ্যে ৭৩ ইউনিয়নে নির্বাচন
সারা দেশে অন্তত ৭৩টি ইউনিয়নে শূন্য চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।





