তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক যুবকের (২৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পরে লাশ উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে আসা হয়।
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]