ঢাকা: শীতার্তদের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংককে ৯ হাজার কম্বল প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
শনিবার ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ.কে.এম. আব্দুল মালেক চৌধুরীর কাছ থেকে এ কম্বল গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংক’র গভর্নরের পক্ষে গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান। এ সময় ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.এইচ.এম. লতিফ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক এ বছর শীতার্ত মানুষের জন্য ২ লাখ ১০ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ব্যাংকের শাখাগুলো স্ব-স্ব এলাকার শীতার্ত মানুষদের মধ্যে গরম কাপড় বিতরণ শুরু করেছে।





