বর্তমানে যে সংসদ রয়েছে তা বিরোধী দলবিহীন সংসদ। আর বিরোধী দলবিহীন সংসদ কোনো দিনই দীর্ঘস্থায়িত্ব হবে না বলে জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলানায়তনে নবম জাতীয় সংসদের ‘পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সংসদে আক্ষরিক অর্থে বিরোধী দল রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কোনো বিরোধী দল নেই। দেশের স্বার্থে আমাদের দ্রুত এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।
তিনি হতাশা ব্যক্ত করে বলেন, যে সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে তা কবে শেষ হবে আমাদের জানা নেই। তিনি আরো বলেন, এই সংস্কৃতির দ্রুত পরিবর্তন দরকার। এই সংস্কৃতির পরিবর্তন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা,১৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
বিরোধী দলবিহীন সংসদ স্থায়ী হবে না:টিআইবি
বর্তমানে যে সংসদ রয়েছে তা বিরোধী দলবিহীন সংসদ। আর বিরোধীদলবিহীন সংসদ কোনো দিনই দীর্ঘস্থায়িত্ব হবে না বলে জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলানায়তনে নবম জাতীয় সংসদের ‘পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন’





