[b]চাঁদপুর:[/b] লক্ষ্মীপুরের রামগঞ্জের পুলিশ-শিবির সংঘর্ষে শিবির কর্মী শাহাদাত হোসেন রুবেল (২২) নিহতের ঘটনায় চাঁদপুরে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ১৮দলীয় জোট।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী মমিনুল হক আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,শিবির কর্মী শাহাদাত হোসেন রুবেলের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চরমান্দারী এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোরশেদ বলেন,লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
শ্রেণীহীন
সোমবার চাঁদপুরে হরতাল
চাঁদপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জের পুলিশ-শিবির সংঘর্ষে শিবির কর্মী শাহাদাত হোসেন রুবেল (২২) নিহতের ঘটনায় চাঁদপুরে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ১৮দলীয় জোট।





