বরগুনার আমতলীতে মাইক্রোবাস চাপায় ২ যুবক নিহত এবং ১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার উৎসিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,আমতলী উপজেলার চাওড়া কালিবাড়ি গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার ও বরগুনার আইনজীবী আবদুল আজিজের ছেলে জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে,বিকালে উপজেলার উৎসিতা এলাকায় দুলাল ও জসিম রাস্তার পাশে দাঁড়িয়েছিলন। এছাড়া জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। পটুয়াখালী থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ৩ জনকে চাপা দিয়ে কলাপাড়ার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। জসিম ও জাহাঙ্গীরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ হোসেন পিপিএম ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]