চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের সাতছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৯ জন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পাহাড়িকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে থাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন অন্তত ১৯ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। বাকি ১৬ জনকে রাঙ্গামাটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙ্গামাটি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]