রাজধানীর যাত্রাবাড়ীর বাদল সর্দার রোডে জামিল মিয়া (২৬) নামের এক কাপড়ের ব্যবসায়ীর দুই পা ও হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আহতাবস্থায় তাকে শুক্রবার সকাল সাড়ে ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক্স ও পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
যাত্রাবাড়ীর থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আহত জামিলের ভাই শামীম মিয়া টাইম নিউজকে  জানান, শামীম যাত্রাবাড়ীর সুতি খালপাড়ের বাসা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফোন পেয়ে বের হয়। তারপর তার আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সকালে স্থানীয় এক লোকের কাছ থেকে খবর পেয়ে হাত-পায়ের রগ কাটা অবস্থায় তাকে উদ্ধার করি।
ঢাকা,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ