কেবল জঙ্গিবাদের উত্থানের কারণে বাংলাদেশের মানবাধিকার হুমকির মধ্যে রয়েছে। জঙ্গিবাদকে নির্মূল করাই এখন দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
শনিবার র্যাডিসন হোটেলে বাংলাদেশ সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত ‘জঙ্গিবাদের হুমকি : বাংলাদেশ ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তবে কেবল বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে জঙ্গিবাদ নির্মূল সম্ভব না বলেও মত জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
আলোচনা সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমীর-উল ইসলাম বলেন, কেবল বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে জঙ্গিবাদকে দেখলে ভুল হবে। তাদের উত্থানকে দেখতে হবে সমগ্র বিশ্বের আলোকে। বাংলাদেশে এ নিয়ে কোন ধরনের গবেষণা নেই।
ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, জঙ্গিবাদের গ্লোবাল নেটওয়ার্ক সম্পর্কে না জানলে বাংলাদেশের জঙ্গিবাদের ব্যপ্তির ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে না।
বাংলাদেশে জামায়াতে ইসলামী থাকলে ‘জঙ্গিবাদের চাষ’ হবে দাবি করে এই দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।তিনি বলেন, জঙ্গিবাদ ইস্যুতে কেবল ব্লেইম গেইম দেয়া ঠিক হবে না। আল কায়েদা দমনের কথা বলে বিরোধী দল দমনের চেষ্টা করা হচ্ছে এমন দাবিকরে বরং আল কায়েদাকে উৎসাহিত করা হবে।
সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সুশাসন নিশ্চিত করা না গেলে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। কেবল স্থানিক কালিক আপতিক স্বার্থের কথা বিবেচনা করলে এটি নির্মূল দুঃসাধ্য।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জঙ্গিবাদ নির্মূল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
জঙ্গিবাদ নির্মূল করাই দেশের জন্য গুরুত্বপূর্ণ: মিজানুর রহমান
কেবল জঙ্গিবাদের উত্থানের কারণে বাংলাদেশের মানবাধিকার হুমকির মধ্যে রয়েছে। জঙ্গিবাদকে নির্মূল করাই এখন দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।





