[b]ঢাকা:[/b] রাজধানীর গাবতলীতে রোজিনা পরিবহনের কাউন্টারের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাবতলীর রোজিনা পরিবহন কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে কোনো লোকজন না থাকায় দুর্বৃত্তরা এসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিয়ন্ত্রনে আনেন।

দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, লোকচক্ষুর আড়ালে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরণের কোনো ক্ষয় ক্ষতি হয়নি।