কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান গণমাধ্যমকে জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পার্কিং করে রাখা বাসটিতে আগুন লাগার খবর পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যেতে দেখেন।

এসআই হাসান রহমান আরও জানান, বাসটির চালক ও সহকারী পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি সেখানে রেখে তাঁরা খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।

তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এনএইচ